দেশে প্রথম ট্যুরিস্ট সিম চালু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এবার চালু হতে যাচ্ছে ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য বিশেষ ট্যুরিষ্ট সিম। বিটিআরসি আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাত থেকে ১৫ ও ৩০ দিন মেয়াদে এই সিমের কার্ডগুলো সচল থাকবে। একটি পাসপোর্টের বিপরীতে সর্বোচ্চ দু'টি ট্যুরিস্ট সিম কেনা যাবে। বাংলাদেশে প্রবেশের সময় যে কোনো স্থল-নৌ কিংবা বিমানবন্দর থেকে এই সিম পর্যটক সংগ্রহ করতে পারবেন, বলে জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান মো. মহীউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেছেন, পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ আরও নিরাপদ এবং আনন্দময় করে তোলার জন্য ট্যুরিস্ট সিম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তিনি আরও বলেন, খুবই দ্রুত এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তবে ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট নম্বর ব্লকের হবে। এই ব্লকের বাইরে অপারেটররা ট্যুরিস্ট সিম বরাদ্দ দিতে পারবে না।
ট্যুরিস্ট সিমের পরে যদি কোনো বিদেশির দীর্ঘমেয়াদে সিম প্রয়োজন হয় তাহলে বিডার ওয়ার্ক পারমিটের বিপরীতে নিয়মিত নতুন সিম নিতে পারবেন। এখানে তার ব্যবহৃত ট্যুরিস্ট সিমের কোনো রূপান্তর করা যাবে না এবং দীর্ঘমেয়াদে ট্যুরিস্ট সিমের কোনো নম্বর নিতে পারবেন না। অপারেটররা বিদেশি বা পর্যটকের চাহিদার পরিপ্রেক্ষিতে ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবেন।
তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস এবং কম্বো প্যাকেজ ছাড়া আর কোনও প্যাকেজ অফার করা যাবে না। এ সিমের জন্য করা প্যাকেজ-অফারে বিটিআরসির পূর্বানুমতি লাগবে। আর প্যাকেজগুলো অপারেটরের নিয়মিত প্যাকেজের মধ্যে পড়বে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

