দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৫০ এএম, ৩১ মে ২০১৭ বুধবার
অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানো তাঁকে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাঁদের মধ্যে বৈঠকও হয়। গতকাল মঙ্গলবার সকালে ভিয়েনা সম্মেলন কেন্দ্রে শুরু হয় দুই দিনের এ সম্মেলন। এতে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।
সম্মেলনে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে অংশীদারির ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে `সায়েন্স ডিপ্লোমেসি` বা বিজ্ঞানভিত্তিক কূটনীতির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন গতকাল ফেডারেল চ্যান্সেলারিতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ভিয়েনায় গ্রান্ড হোটেলে আওয়ামী লীগ অস্ট্রিয়া চ্যাপ্টারের উদ্যোগে সংবর্ধনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। খন্দকার হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইসিটি ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। অল-ইউরোপ আওয়ামী লীগ সভাপতি অনিল দাসগুপ্ত, আওয়ামী লীগ ইউকে চ্যাপ্টার সভাপতি সুলতান মাহমুদ শরীফ, অল-ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







