ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৮:৫০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন।


তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটেরসহ আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘের মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সামিটে যোগদান করেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসের শহরতলী ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিকাল-এ ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ১০০টি দেশের নেতৃবৃন্দ বেসরকারী সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার ফ্রান্সে যান প্রধানমন্ত্রী।

এই বিভাগের জনপ্রিয়