ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

দেশে ফিরেছেন স্পিকার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

লন্ডনে অনুষ্ঠিত উইমেন এমপিস অব দ্যা ওয়াল্ড সম্মেলনে যোগদান শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।


 
তিনি গত ৬ নভেম্বর মঙ্গলবার এ সম্মেলনে যোগ দিতে লন্ডন যান। যুক্তরাজ্যের হাউজ অব কমন্স এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ৮৬টি দেশের ১২০ জন নারী সংসদ সদস্য অংশ নেন।


 
সম্মেলনে নারী ও কিশোরীর ওপর নির্যাতনের অবসান শীর্ষক সেশনে ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এছাড়াও তিনি সম্মেলনে অংশগ্রহণের বাইরে বৃটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারের সঙ্গেও বৈঠক করেন। বাসস