ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশে বেড়েই চলেছে করোনা রোগী, নতুন শনাক্ত ৭৮৬ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

বেড়েই চলেছে করোনা রোগী, নতুন শনাক্ত ৭৮৬ জন

বেড়েই চলেছে করোনা রোগী, নতুন শনাক্ত ৭৮৬ জন

দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭৮৬ জন এবং মারা গেছে ১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭১১টি। সুস্থ হয়েছে ১৯৩ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৭১১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭৮৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯২৯ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১ জন। তার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। তিনি একজন পুরুষ। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৮৩ জন।’

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৪০৩ জন’।

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৮৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৬৬৫ জন, মারা যায় ২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।