দেশে স্বামীর হাতে ২৫ শতাংশ নারী নির্যাতিত
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কথা ছিল নারী তার স্বামীর ঘরে সুখে ভাত খাবেন, মার নয়। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশে বিবাহিতা নারীদের প্রতি চারজনের মধ্যে একজন স্বামীর হাতে মার খান।
বউ পেটানোর জন্য অন্তত: পাঁচটি কারণ চিহ্নিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মাল্টিপল ইনডেক্স ক্লাস্টার সার্ভে ২০১৯-এর সমীক্ষায়। কারণগুলো হচ্ছে: স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া, বাচ্চাদের প্রতি যত্নশীল না হওয়া, স্বামীর সাথে তর্ক করা, স্বামীর চাহিদা মত যৌন সম্পর্কে সাড়া না দেয়া এবং রান্না ঘরে খাবার পুড়িয়ে ফেলা।
গতকাল সোমবার প্রকাশিত সমীক্ষা প্রতিবেদন অনুয়ায়ী- ১৫ থেকে ৪৯ বছর বয়সী স্ত্রীদের ২৫.৪ শতাংশ উল্লেখিত পাঁচটির যেকোনো একটি কারণের জন্য স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন।
এই সমীক্ষা প্রতিবেদনের জন্য ২০১৯ সালের ১৯ জানুয়ারী থেকে ১ জুনের মধ্যে ৬১,২৪২ টি পরিবারের কাছ থেকে ৩৩ ধরণের তথ্য সংগ্রহ করা হয়েছে। সমীক্ষার আওতাধীন এসব পরিবারের প্রত্যেকটিতে অন্তত: একটি মোবাইল বা ল্যান্ড ফোন আছে। এসব পরিবারের ৩৭ ভাগের বাসায় ইন্টানেট ডিভাইস রয়েছে এবং ৫ ভাগের বেশী পরিবারে পারসোনাল কম্পিউটার (পিসি) রয়েছে। সমীক্ষায় জানা গেছে ২০-২৪ বছর বয়সী স্ত্রীদের মধ্যে ১৫.৫ ভাগের বিয়ে হয়েছে ১৫ বছর হবার আগেই।
বিবাহিত স্ত্রীর প্রতি স্বামীর সহিংস আচরণ সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী নারী ফোরামের যুগ্ম আহ্বায়ক আমেনা আখতার বলেন, শুধু স্বামী নয় পরিবারে অন্য সদস্যদের দ্বারাও নির্যাতনের ঘটনা ঘটে থাকে। অনেক ক্ষেত্র কর্মজীবী মহিলাকেও তার আয়ের অর্থ স্বামীর হাতে তুলে দিতে হয় না হলে নির্যাতন নেমে আসে। এসব ঘটনা এখন অনেক বেশী ঘটছে যার সবটাই প্রকাশ পাচ্ছে না। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এই প্রসঙ্গে বিশিষ্ট নারী নেত্রী খুশি কবির বলেন, যতদিন সমাজ পুরুষতান্ত্রিক মনোভাব বজায় থাকবে, যতদিন নারীকে সমমার্যাদা দেয়া হবে না; ততদিন ঘরে বা বাইরে নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধ হবে না।
এই প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী গণমাধ্যমকে বলেন, পরিবারে গুরুতর কোনো অপরাধ না করে স্ত্রীরা স্বামীর হাতে মার খাচ্ছেন। এটা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী না হবার কারণেই মূলত স্বামীরা এভাবে বউ পেটাতে উৎসাহ পান।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










