দেশে ১ কোটি মানুষ হেপাটাইটিস আক্রান্ত
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৬ এএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার
বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে শুধুমাত্র বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। এদের মধ্যে পুরুষ প্রায় ৫৭ লাখ এবং নারী ২৮ লাখ। ১৮ থেকে ৩০ বছর বয়সী আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লাখ। সন্তান দানে সক্ষম নারীর সংখ্যা ১৮ লাখ।
অাগামী শনিবার বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৮ উপলক্ষে অাজ বৃহস্পতিবার ‘বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের অতীত ও বর্তমান প্রাদুর্ভাব এবং নির্মূলের সুপারিশমাল’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে হেপাটোলজি সোসাইটি এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খান। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা.আবু সাঈদ, ডা. মোতাহার হোসাইন, ডা. মো: শাহিনুল আলম, ডা. গোলাম আজম, ডা. গোলাম মোস্তফা, ডা. মোড়ল নজরুল ইসলাম প্রমূখ।
আগামী ২৮ জুলাই শনিবার বিশ্বব্যাপী বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য-হেপাটাইটিস নির্মূল করা, এবারের প্রচারণা হচ্ছে- না জানা লক্ষ লক্ষ হেপাটাইটিস রোগী খুঁজে বের করা, এজন্য দ্রত পরীক্ষা করা। কারণ সারা পৃথিবীতে বর্তমানে ৩২৫ মিলিয়ন লোক হেপাটাইটিসে আক্রান্ত। এদের ৯০% জানেনা যে তাদের হেপাটাইটিস আছে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও হেপাটোলজি সোসাইটির জেনারেল সেক্রেটারি ডা. মো: শাহিনুল আলম।
সেমিনারে বলা হয়, সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, এদের মধ্যে পুরুষ প্রায় ৫৭ লাখ এবং নারী ২৮ লাখ । ১৮ থেকে ৩০ বছর বয়সী আক্রান্ত যুবক-যুবতীর সংখ্যা প্রায় ২৫ লাখ, এবং সন্তান দানে সক্ষম নারীর সংখ্যা (১৮ থেকে ৪৫ বছর) ১৮ লাখ। বাংলাদেশে তরুণ ও যুবকরাই বেশি আক্রান্ত।
এর আগে অধ্যাপক নূরুদ্দীন আহমদের নেতৃত্বে করা গবেষণা অনুযায়ী আক্রান্ত শিশু-কিশোরদের সংখ্যা প্রায় ১৫ লাখ। গত বছর করা সর্বশেষ এ গবেষণামতে বাংলাদেশে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তের হার ০.২%; অর্থাৎ প্রতি ৫০০ জনে ১ জন হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। আগের গবেষণা সমূহের সাথে সমন্বয় করলে এ হার ০.২ থেকে ১%।
সেমিনারে বক্তারা বলেন, হেপাটাইটিস ই এবং এ ভাইরাস পানিবাহিত রোগ। হেপাটাইটিস সি ভাইরাস রক্তবাহিত রোগ। বাংলাদেশে বি ভাইরাস সংক্রমণের অন্যতম কারণ, জন্মের সময় মায়ের কাছ থেকে শিশুর মধ্যে ছড়িয়ে থাকে। এজন্য ১৮ লাখ সন্তানদানে সক্ষম নারীর চিকিৎসা জরুরি।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল







