ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:১৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১১ মে ২০২০ সোমবার

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে আজ সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এ সময় অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৭টি ল্যাব থেকে ৭ হাজার ২৬৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ২০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হলো ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৩৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। এখনো ঢাকা বিভাগ এবং ঢাকা সিটিতে শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি পূর্বের ন্যায়।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৩৯ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৯০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৮৮৭ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৬৩৬ জন, মারা যায় ৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।