ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:৫৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেড় হাজার ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশির সময় দেড় হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহনাজ (৫৩)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, আমরা এই পথে মাদকের চোরাচালান রোধে ওই চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় প্রায় দেড়হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।