ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:১৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দ্বিতীয় ইনিংসে মোদীর নারী ব্রিগেড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ভারতে লোকসভা নির্বাচনের পর ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা দেশবাসী৷ সেই ফলাফলের পর শপথগ্রহণও সম্পন্ন হল বৃহস্পতিবার সন্ধ্যায়৷ মোদী এবং তার ৫৭ যোদ্ধা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে শপথগ্রহণ করেন৷ অমিত শাহ থেকে রাজনাথ সিং, নীতিন গড়করি, পীযূশ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান হেভিওয়েট নামেদের ভিড় সেই তালিকায়৷ কিন্তু তার মধ্যে জায়গা করেনিলেন ৬ নারী৷ তারা কারা? একনজরে দেখে নেব সেই তালিকা-

পূর্ণমন্ত্রী-
নির্মলা সীতারামন- রাজ্যসভার সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এতোদিন দায়িত্ব পালন করে এসেছেন নির্মলা সীতারামন৷ প্রতিরক্ষা মন্ত্রকে তিনিই দ্বিতীয় মহিলা যিনি এই দায়িত্বে আসেন৷
হরসিমরত কউর বাদল- শিরোমনি আকালি দলের নেত্রী হরসিমরত কউর খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদী সরকারের প্রথম ইনিংসে৷ কংগ্রেসের অমরিন্দর সিং রাজাকে পরাজিত করেন তিনি৷
স্মৃতি ইরানি- স্মৃতি জুবিন ইরানি আমেঠি থেকে রাহুল গান্ধীকে পরাজিত করে কংগ্রেসের গড় ছিনিয়ে নেন৷ এর আগের ইনিংসে তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক এবং বস্ত্রমন্ত্রকের দায়িত্ব সামলেছেন৷
 
প্রতিমন্ত্রী-
সাধ্বী নিরঞ্জন জ্যোতি- ২০১৪ সালের নভেম্বর তিনি খাদ্য প্রক্রিয়াকরণে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷
রেনুকা সিং সারুতা- ছত্তিশগড়ে এক অন্যতম মুখ৷ সরগুজা থেকে তিনিই প্রথম মহিলা সাংসদ হন৷ রমন সিং সরকারের প্রাক্তন মন্ত্রী এবার মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে নতুন দায়িত্বে৷
দেবশ্রী চৌধুরী- রায়গঞ্জের সাংসদ৷ ৬০৫৭৪ ভোটে তৃণমূলের আগরওয়াল কানাইয়ালালকে পরাজিত করেন৷