ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আনুশকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার

আনুশকা শর্মা  

আনুশকা শর্মা  

বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। যদিও মা হওয়ার খবরটি এখনো সেভাবে প্রকাশ করেননি বিরাট-আনুশকা। তবে খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।

এদিকে শোনা যাচ্ছে, সন্তান জন্মের পরেই নাকি অভিনয় থেকে বিদায় নিতে পারেন আনুশকা। এ নিয়ে জোর চর্চা চলছে বলিপাড়ায়। অভিনয় ছাড়ার গুঞ্জনে হতাশ তার ভক্তরাও।

সত্যিই কি দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছেড়ে দেবেন আনুশকা? এমন প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে নেটিজেনদের মনে।আনুশকার কাছ থেকে সুখবরটি শোনার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার পুরোনো এক ভিডিও। যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

ওই সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করারও ইচ্ছা নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।’

যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরেও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন আনুশকা। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও। কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন আনুশকা। অভিনয় থেকেও বিদায় নিতে পারেন এই অভিনেত্রী।