দ্বিতীয় বারের মতো নাসিকের দায়িত্ব নিলেন আইভী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:১০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার
দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার সকালে নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন আইভী। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আইভী বলেন, নেত্রী আমাকে বড় মুখ করে নৌকা দিয়েছিলেন, নারায়ণগঞ্জবাসী নেত্রীর মুখ রক্ষা করেছেন, আমাকে নির্বাচিত করেছেন।
তিনি বলেন, আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। তাই আমি দল, মতের ঊর্ধ্বে গিয়েই সবার সেবা করবো। এর আগে আইভী নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে হেঁটে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখান থেকে হেঁটে তিনি নগরভবনে আসেন।
গেলো ২২ ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে