ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১:০৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এর ফলে পটুয়াখালীর কুয়াকাটায় যাত্রা শুরু হলো দেশের উচ্চগতি সম্পন্ন দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের।
একই সময় প্রধানমন্ত্রী রাঙ্গাবালি উপজেলার প্রশাসনিক ভবন, লোন্দা সেতু এবং কলাপাড়া উপজেলার বর্ধিত ভবনও উদ্বোধন করেন।
জানা গেছে, জাপানের এনইসি এবং ফ্রান্সের অ্যালকাটেল লুসেন্ট যন্ত্রপাতি স্থাপনসহ এই সাবমেরিন কেবল নির্মাণ হয়েছে। কুয়াকাটা সৈকত থেকে একটি ব্রাঞ্চের মাধ্যমে মূল কেবলে বাংলাদেশ যুক্ত হবে।
৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১৬৬ কোটি টাকা ও বিএসসিসিএল ১৪২ কোটি টাকা ব্যয় করেছে। বাকি প্রায় ৩৫২ কোটি টাকার ঋণসহায়তা দিয়েছে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) অপারেটর হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কুয়াকাটা থেকে ঢাকাসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় ও জেলা শহরগুলোতে ব্যান্ডউইথ পৌঁছানোর জন্য অপটিক্যাল ফাইবার ব্যাকহোল তৈরির কাজ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মাহাবুবুর রহমান তালুকদার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম, বিভাগীয় কমিশনার মো. শহিদউদ্দিন মান্নান, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

এই বিভাগের জনপ্রিয়