দ্রুত ওজন কমে যে ফল খেলে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আপনি যদি দ্রুত ওজন কমাতে চান তবে সকলের পরিচিত একটি ফল খান। এই ফলটি পাবেন হাতের নাগালে। দামও সাধ্যের মধ্যেই। এই ফলটির নাম পেয়ারা। জানুন পেয়ারা খেয়ে কীভাবে ওজন কমাতে পারবেন।
পেয়ারায় ওজন কমবে তরতরিয়ে
হেলথলাইন জানাচ্ছে, একটা গোটা পেয়ারায় মাত্র ৩৭ ক্যালোরি থাকে। সেই সঙ্গে এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে ওজন কমবে, তা তো বলাই বাহুল্য!
শুধু তাই নয়, এতে মজুত কিছু উপাদানের গুণে বাড়ে বিপাকের হার। আর সেই কারণেও দ্রুত ওজন কমে। তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই পেয়ারার মতো একটি উপকারী ফলকে জায়গা করে দিন। তাতেই লাভ পাবেন হাতেনাতে।
দিনে কয়টা পেয়ারা খাবেন?
ওজনকে বশে রাখতে চাইলে দিনে ১টা বা ২টা পেয়ারা খেতে পারেন। আর চেষ্টা করুন ছালসহ এই ফল খাওয়ার। তাতেই শরীরে প্রবেশ করবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। যার ফলে ওজন কমবে। তবে কোনও মতেই এই ফলের জুস পান করা চলবে না। তাতে উপকার তো মিলবেই না। উল্টে শরীর ও স্বাস্থ্যের বড়সড় ক্ষতি হয়ে যাবে।
পেটের সমস্যা বিদায় নেবে
আমাদের মধ্যে অনেকেই পেটের সমস্যা নিয়ে গোটা বছর ভীষণ ভোগেন। তারপরও এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না। যদিও ভালো খবর হল, নিয়মিত পেয়ারা খেলে অনায়াসে পেটের সমস্যা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। কারণ, এতে উপস্থিত ফাইবার অন্ত্রের জন্য সেরার সেরা। আর কোলোন সুস্থ-সবল থাকলে যে অনায়াসে পেটের অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা ঝটপট পেয়ারাকে ডায়েটে জায়গা করে দিন।
ফিরবে হার্টের হাল
আজকাল কম বয়সেই অনেকে হার্টের অসুখের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন। তাই একদম ছোট থেকেই এই অঙ্গের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এক্ষেত্রে নিয়মিত পেয়ারা খেলে খুব সহজেই হার্টের অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। কারণ, এই ফলে উপস্থিত ফাইবার কোলেস্টেরলকে বশে রাখে। আর এতে মজুত পটাশিয়াম প্রেশার কমায়। যেই কারণে পেয়ারা খেলে হৃদরোগ কাছে ঘেঁষার সুযোগ পায় না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কমবে সুগার
ডায়াবেটিসের মতো একটি অসুখকে বাগে রাখা জরুরি। আর সেই কাজেও আপনার হাতের পাঁচ হতে পারে পেয়ারা। আসলে এই ফল শরীরে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে পারে। যেই কারণে হ্রাস পায় সুগার। শুধু তাই নয়, এতে মজুত ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রাকে খুব একটা বাড়তে দেয় না। তাই ডায়াবিটিসে ভুক্তভোগীরা নিয়মিত কাঁচা পেয়ারা খেতে ভুলবেন না যেন! আশা করছি, এই সামান্য নিয়মটা মেনে চললেই উপকার পাবেন হাতেনাতে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






