ধর্ষকদের খোজা করার বিল পাশ পাকিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
একাধিক ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিক দিয়ে খোজা করার জন্য নতুন বিল পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। রাসায়নিক দিয়ে খোজাকরণ এমন একটি পদ্ধতি যেখানে ওষুধ প্রয়োগ করে যৌন সক্ষমতা কমিয়ে ফেলা হয়। এই সাজা দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে আইনত বৈধ।
পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে যাওয়ার কারণে ধর্ষণদের কঠোর শাস্তির দাবিতে গণবিক্ষোভের মুখে এই বিল পাশ করা হয়।
দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন ধর্ষণ বিরোধী অধ্যাদেশ অনুমোদন করার প্রায় এক বছর পরে বিলটি পাশ হয়। এর ফলে ধর্ষকদের এই সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না।
বুধবার সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে ফৌজদারি আইন (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
এদিকে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী দলের সংসদ সদস্য মুশতাক আহমেদ ওই বিলের নিন্দা জানিয়ে বলেন, এই সাজা ইসলাম বিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী।
তার মতে, ধর্ষকদের প্রকাশে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু শরিয়াহ আইনে খোজা করার কোনো বিধান নেই।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










