ধর্ষকদের তাড়িয়ে দিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ভোলার মনপুরায় আড়াই বছরের সন্তানের সামনে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিনগত রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নজরুল মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এ তথ্য নিশ্চিত করে মনপুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, রাতে দক্ষিণ সাকুচিয়া এলাকার নিজ বাড়ি থেকে নজরুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
গণধর্ষণে অভিযুক্ত অপর আসামিরা হলেন- মো. শাহীন, মো. কিরণ, রাসেদ পালোয়ান ও স্পিডবোট চালক রিয়াজ উদ্দিন।তাদের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডে।
মামলার এজাহার থেকে জানা যায়, গেল শনিবার ওই গৃহবধূ তার আড়াই বছরের শিশুকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে যান। কিন্তু তার আগেই মনপুরাগামী লঞ্চ চলে যাওয়ায় তিনি স্পিডবোটে চড়েন। বোটে আরও দুজন পুরুষ যাত্রী ছিলেন। পথে জনতার খালপাড় থেকে আরও দুজন যাত্রী নিয়ে স্পিডবোটটি মনপুরার দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর পুরুষ চার যাত্রী চালককে জোর করে স্পিডবোটটি চর পিয়ালে থামান। এরপর ওই নারীকে চরের বাগানে নিয়ে ধর্ষণ করেন।
স্পিডবোটের চালক মো. রিয়াজ মালিক নজরুল ইসলামকে মুঠোফোনে ঘটনাটি জানালে তিনি অন্য একটি স্পিডবোটে চর পিয়ালে যান। নজরুল ওই চার যাত্রীকে মারধর করে তাদের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তিনি ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। তখন ঘটনা ভিডিও করা হয়। ধর্ষণের ঘটনা কাউকে বললে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন নজরুল।
বাগানের রাখালদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান অলিউল্যাহ কাজল সন্ধ্যায় চর পিয়াল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নেওয়ার ব্যবস্থা করেন।
তিনি বলেন, নজরুল ইসলাম মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বলেন, নজরুল ইসলাম মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে গতকাল দুপুরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



