ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মারা উচিত: জয়া বচ্চন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
সম্প্রতি ভারতের হায়দরাবাদে তেলেঙ্গানায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনায় সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বলেছেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত। কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে।
এই ঘটনায় পুরো ভারত প্রতিবাদে উত্তাল। তার প্রভাব পড়েছে ভারতের সংসদেও। এর প্রভাব এতটাই যে, এই বিষয়ে জয়া বচ্চন বলেন, সরকার আইন পাশ করে ধর্ষণকান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির বিধান দিয়েছে ঠিকই। কিন্তু, তারপরেও নিরীহ মেয়েরা কি সুবিচার পেয়েছে? নির্ভয়াও কি সুবিচার পেয়েছিলো?
বলিউডের এই অভিনেত্রী বলেন, এই সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা নিয়ে আমি কতবার যে বলেছি; ক্ষোভ প্রকাশ করেছি তার গনণা করা যাবে না। তা সে নির্ভয়া কান্ড হোক, কাঠুয়া কান্ড আর এখন বলছি তেলেঙ্গানার ঘটনা নিয়ে। আমার মনে হয়, জনগণ এখন সরকারের থেকে একটা সুস্পষ্ট জবাব চাইছে।
তিনি বলেন, শিশু ও মহিলাদের জন্য এই দেশ নিরাপদ নয়। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তেলঙ্গানা ধর্ষণ তথা হত্যাকান্ডে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ফাঁসি দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে।
সাংসদ জয়া বচ্চন বলেন, হায়দরাবাদে যেদিন এই নারকীয় ঘটনা ঘটে; তার আগের দিনই প্রায় একই রকম কান্ড হয়েছিলো। আমার প্রশ্ন হলো, পুলিশ তথা নিরাপত্তা বাহিনীর কি কোনো দায়িত্ব নেই? কেন তাদের দায়বদ্ধ করা হবে না। কেন ঘটনা ঘটার পর তবেই সবাই নড়েচড়ে বসবে?
এদিন রাজ্যসভা অধিবেশন শুরু হওয়ার পর সভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুও হায়দরাবাদের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণকারীদের কোনো ক্ষমা নয়। শুধু আইন করেই এই বিকার শোধরানো যাবে না। এই ব্যাপারে প্রতিকারের পথ সবাই মিলে খুঁজতে হবে। যা অনেক আগেই হওয়ার কথা ছিলো।
এদিকে, এই নক্কারজনক ঘটনায় তেলেঙ্গানায় ব্যাপক প্রতিবাদ শুরু হয় ও সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২০ থেকে ২৬ বছরের ৪ অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে গড়িমসির অভিযোগে ৩ পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তবে জয়া বচ্চনই একা নন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভায় ক্ষোভ প্রকাশ করেন অন্য সাংসদরাও।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











