ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু মাঈশাকে হত্যা, জহরুলের স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রংপুরের বড়বাড়ির ৫ বছরের শিশু মোবাশ্বিরা খাতুন মাঈশা মনিকে ধর্ষণে ব্যর্থ হয়ে ধাক্কা দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এই মামলায় গ্রেফতার হওয়া জহরুল হক ছক্কু। বৃহস্পতিবার জহরুল স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
তিনি জানান, রংপুরের বড়বাড়ির ৫ বছরের শিশু মোবাশ্বিরা খাতুন মাঈশা মনিকে বাড়ির পাশের দোকানের সামনে থেকে মোয়া কিনে দেবে বলে বাড়িতে নিয়ে যায় জহুরুল ইসলাম রানা ওরফে ছক্কু। সেখানে দাদা সম্পর্কের ছক্কু তাকে ধর্ষণ করতে চাইলে মাঈশার হাতে থাকা কঞ্চি দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে পাশের থাকা বাশের সাথে আঘাত পেয়ে মাঈশা মারা যায়।
জাকির আরও জানান, ছুক্কুর স্ত্রী ও সন্তানরা ৬ মাস থেকে শ্বশুর বাড়িতে ছিল। ঘটনার দিন ২৮ ডিসেম্বর দুপুরে হত্যার পর প্রথমে লাশ বাড়ির পাশের জঙ্গলে লুকিয়ে রাখে। পরে লাশটি বস্তাবন্দি করে নিজের ঘরের ভিতর লুকিয়ে রাখে। সন্ধ্যায় লাশ পাশের বাড়ির পাগলা হোসেনের বাড়িতে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে সেখান থেকে লাশ নিয়ে পুকুরে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায় জহরুল।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই আমরা আলামত সংগ্রহ করি। এবং স্ব-উদ্যোগে এই মামলার তদন্ত ভার গ্রহণ করি। বুধবার দুপুরে ছক্কুকে কেরানীপাড়া থেকে গ্রেফতারের পর রংপুর সিনিয়ংর জুডিশিয়াল ম্যাডজিষ্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সেখানে ছক্কু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, ২৮ ডিসেম্বর সোমবার বিকেল থেকে নিখোঁজ হয় ওই এলাকার মনোয়ার হোসেনের মেয়ে মাঈসাকে। পরদিন মঙ্গলবার সকালে দিকে তার লাশ বাড়ির পাশের পুকুরের অর্ধেক পানিতে অর্ধেক উচু অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাঈশাকে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করে মাইশার বাবা।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











