সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে স্বাগতিক ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট পরেছিল বাংলাদেশ।
এবারের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা।
ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে মান্ডা বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সবাই প্রস্তুত।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নিতে নারাজ মান্ডা। তিনি বলেন, ‘আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।’
ভারতকে সমীহ করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে জানান মান্ডা। তিনি বলেন, ‘মানসিকভাবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। কারণ আমরা জানি সামনে যা-ই আসুক না কেন, আমাদের তা মোকাবিলা করতে হবে। যেহেতু আমরা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি। এজন্য আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ম্যাচের বাইরে অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সম্পূর্ণ মনোযোগ খেলার ওপর এবং নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করা।’
এদিকে, গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পায় ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভূটানের মুখোমুখি হয় স্বাগতিকরা। সেমিতে ভূটানকে ১-০ গোলে হারিয়ে ২০১৯ সালের পর আবারও ফাইনালে উঠে ভারত।
রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত প্রথম পাঁচ আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঐ দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দল: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







