ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে : মানবাধিকার কমিশন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
সম্প্রতি নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
তিনি বলেছেন, ‘চলাচলের সকল পথে নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারীর ক্ষমতায়নে বিরূপ প্রভাবসহ বহির্বিশ্বে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখা কষ্টকর হয়ে পড়বে।’
রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
নাছিমা বেগম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।’
তিনি বলেন করেন, ‘সামাজিক অস্থিরতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হলেও ধর্ষণের এই ঘটনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ’
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের প্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে সোপর্দ এবং যথাযথ প্রতিক্রিয়া তদন্ত সম্পন্ন করে মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ’
এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার পাশাপাশি নারীর চলাচল নিরাপদ করার লক্ষ্যে পণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিক সমিতিকে আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











