ধর্ষণ ঠেকাতে না পারলে উপভোগ করুন: অ্যানা লিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের কেরালা রাজ্যের এমএলএ হিবি ইডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন এক ফেসবুক পোস্টে বলেছেন, ভাগ্য অনেকটা ধর্ষণের মতো। যদি ঠেকাতে না পারেন তবে উপভোগ করুন।
তিনি ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলার পরও এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত হচ্ছেন বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার।
সোমবারের প্রবল বৃষ্টিতে রাজ্যটির কোচি শহরের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। বেহাল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে শহরবাসীদের সমালোচনার মুখে পড়তে হয় সিটি করপোরেশনকে।
পেশায় সাংবাদিক অ্যানার বাড়ির সামনেও পানি জমে যায়। এই বেহাল নিষ্কাশন ব্যবস্থাকে কটাক্ষ করেই ফেসবুকে তিনি পোস্টটি দেন। পোস্টটি দেয়ার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন করেন, সাংবাদিক হয়েও কিভাবে এমন মন্তব্য করতে পারলেন আপনি? কেউ কেউ বলেন, আপনার ক্ষমা চাওয়া উচিত।
অ্যানা সমালোচনার ঝড় থামাতে ফেসবুকে এই পোস্টের ব্যাখ্যা দেন। তিনি জানান, ভারী বর্ষণে নারীদের যে দুর্ভোগের শিকার হতে হচ্ছে, তা বোঝাতেই এমন মন্তব্য করেছেন।
এই মন্তব্যের পেছনে অন্য কোনও উদ্দেশ্য বা কাউকে আঘাত করার ইচ্ছা ছিল না বলে বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে তার শব্দচয়নেও ভুল হয়েছে উল্লেখ করে নিঃশর্ত ক্ষমা চান তিনি।
এদিকে অ্যানার স্বামী হিবি এডেন এই বিষয়ে তার স্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী যুবক সম্প্রদায়ের কঠোর সমালোচনা করেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










