ধর্ষণ প্রতিরোধে প্রয়োজন ‘পুরুষ সমাবেশ’
রুমি আক্তার পলি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
রুমি আক্তার পলি
অপরাধী শাস্তি না পেলে সে বার বার অপরাধমূলক কাজ করতে থাকে। যার ফলে সমাজে অপরাধ বৃদ্ধি পায় এবং এতে অন্যরা অপরাধে জড়াতে উৎসাহিত হয়।
সম্প্রতি দেশে ধর্ষণের মত জঘন্য অপরাধ বেড়েছে আশঙ্কাজনকহারে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। পুরুষের এ অপরাধের কারণে নারীরা শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতিত হচ্ছেন। তাই ধর্ষণকারীর বিচরের মাধ্যমে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন যাতে অন্যরা ভবিষ্যতে এমন অন্যায় করার সাহস না পায়।
ধর্ষণের মতো অভিশাপ থেকে মুক্তি পেতে হলে সবার আগে নীরবতা ভেঙে এগিয়ে আসতে হবে নানা বয়সী পুরুষদের। পুরুষদের অঙ্গীকারের একটি সমাবেশের আয়োজন করতে হবে। সেই সমাবেশে দৃপ্তকণ্ঠে শপথ নিয়ে সর্বস্তরের পুরুষদের জানিয়ে দিতে হবে যে,‘নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি ও নির্যাতন করলে তাদের প্রতিরোধ করতেই হবে।’
এই সমাবেশে অবশ্যই সকল বয়সের পুরুষরা হাতে হাতে মোমের আগুনে ছড়িয়ে পড়া আলোয় সমাজের অন্ধকার দূর করে আলোকিত ভবিষ্যত রচনার অঙ্গীকার করবেন।
ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্ম প্রতিরোধের জন্য জনসচেতনতা এবং এ ব্যাপারে কঠোরতম আইন প্রণয়নের জন্য প্রথমে এ ধরনের পুরুষ সমাবেশের আয়োজন করা প্রয়োজন যা সামাজিক আন্দোলনে পরিণত হবে। আর এ আন্দোলনে সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করবেন।
ধর্ষণকারীরা মূলত পুরুষ এবং এর প্রধান শিকার নারী। সে কারণেই ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে পুরুষদের এই সমাবেশ আয়োজনের বিকল্প নেই।
নারী ও শিশু ধর্ষণরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুরুষ সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত, কিছু করা উচিত। খালি নারীরাই চিৎকার করে যাবে নাকি? নির্যাতিত হয়ে তারা চিৎকার করবে, কিন্তু নির্যাতনকারীর স্বজাতি পুরুষদেরও এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত।
রুমি আক্তার পলি, নিউজ এডিটর, দ্যা আওয়ার টাইম এবং সাংগঠনিক সম্পাদক, রমনা থানা মহিলা আওয়ামী লীগ।
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


