ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২১:৪৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আরমান (২৫)। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গত ১৯ জুলাই এক কিশোরীকে ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলেও ধর্ষক আরমান পালিয়ে যান।’

পরে আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

-জেডসি