ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৫৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নওগাঁয় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

আগামী ২৩ ডিসেম্বর নওগাঁ জেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে মোট ৩ লাখ ৩৯ হাজার ১শ ৩১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৫শ শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৫ হাজার ৬শ ৩১ জন শিশুদের লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


নওগাঁর ২ হাজার ৩শ ৯০টিন টিকাকেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে নওগাঁয় আয়োজিত জেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।


সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ মুমিনুল হক। সভায় ইনস্টিটিউশন অব পাবলিক হেল্থ নিউট্রিশন, মহাখালি ঢাকা’র সহকারী পরিচালক ডাঃ বিভাষ চন্দ্র মানী, নওগাঁ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তুরী কুইন, ডেপটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, জেলা শিক্ষা অফিসার নীলিমা আকতার, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয় সংস্থা রানী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং ওলামালীগের সভাপতি কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল ওয়াহাব বক্তব্য রাখেন।


সভায় এ কর্মসূচি বাস্তবায়নে সকল শিশুকে টিকাকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে ব্যপক প্রচারনার উপর গুরুত্ব দেয়া হয়। এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিক্ষা অফিস, জেলা তথ্য অফিস এবং স্থানীয় সাংবাদিকদের ভূমিকার কথা গুরুত্বের সাথে আলোচনা করা হয়।