নজর কাড়ল সবুজ চোখের আরেক আফগান কন্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
‘আফগান গার্ল’ নামে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠা সেই আফগান কিশোরী শরবত গুলার কথা মনে আছে? ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ১৯৮৫ সালে আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা সবুজ চোখের আফগান মেয়েটি বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়।
সবুজ চোখের রহস্যময় দৃষ্টি দেখে সেসময় মেয়েটির সে সময় নাম দেওয়া হয় ‘আফগান মোনালিসা’। এবার ফের নজর কাড়ল সবুজ চোখের আরেক আফগান কন্যা। তবে শরবত গুলার মতো রহস্যময় দৃষ্টির জন্য নয়, ঝকমকে হাসি উছলে পড়ছে আজকের আফগান কন্যার চোখে।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবুজ চোখের এক আফগান কন্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে মেয়েটিকে কাবুলের রাস্তায় ভিক্ষা করতে এবং নিজের হারিয়ে যাওয়া নেশাগ্রস্ত বাবাকে খুঁজতে দেখা যায়।
খামা নিউজ জানিয়েছে, মেয়েটির নাম জয়নব। আট বছর বয়সী মেয়েটির বাড়ি পারওয়ান প্রদেশে হলেও, দারিদ্রের কারণে সে কাবুলে চলে এসেছে। বর্তমানে মা ও পাঁচ ভাইবোনের সঙ্গে সে কাবুলেই থাকে।
জয়নবের বাবা ১০ বছর ধরে মাদকাসক্ত। আট মাস আগে তিনি বাড়ি থেকে চলে যান। এরপর থেকে আর বাবার দেখা পায়নি মেয়েটি। এমনকি বাবা বেঁচে আছেন না মারা গেছেন, তাও জানে না জয়নব।
খামা নিউজের সাংবাদিক জয়নবের ছবি তুলতে চাইলে তার চাচা বাধা দেন। পেশায় কাবুল পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী জয়নবের চাচা বলেন, তালেবান জানিয়েছে কেউ এই পরিবারকে সাহায্য করতে চাইলে করতে পারেন। কিন্তু ছবি তোলা কিংবা ভিডিও করা যাবে না। পরে ওই সাংবাদিকের অনুরোধে জয়নবের চাচা এক তালেবান সদস্যের ফোন নম্বর দেয়। ওই তালেবান সদস্য ছবি তোলার অনুমতি দিলে তিনি জয়নবের কয়েকটি ছবি তোলেন।
জয়নবের ইচ্ছা স্কুলে যাওয়ার। ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর আফগানিস্তানের হাজারো মেয়ের মতো জয়নবের স্বপ্নও হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান জয়নবের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে জয়নবকে স্কুলে ফেরার ব্যাপারে সাহায্যও করতে চেয়েছেন তিন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









