নতুন আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আজকের ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা
দেশে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আইইডিসিআরের হটলাইন নম্বরে গত ২৪ ঘণ্টায় কলের সংখ্যা ৩ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ১২৬ জনের। সর্বমোট পরীক্ষার সংখ্যা ৯২০। এই ১২৬ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় আমরা আরও পাঁচজনের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ পেয়েছি। সর্বমোট রোগীর সংখ্যা এখন ৪৪।’
নতুন রোগীদের বর্ণনা দিতে গিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে পাঁচজন নতুন রোগী পেয়েছি, তার মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিনজনের আগেই শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে, একজনের ক্ষেত্রে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি কার কাছ থেকে এই সংক্রমণ হয়েছে, সেই তথ্যটি এখনো আমাদের হাতে আসেনি, আমরা এটার বিস্তারিত অনুসন্ধান করছি।’
‘নতুন পাঁচজন রোগীর সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, একজন আছেন ষাটোর্ধ্ব। এদের মধ্যে মৃদু উপসর্গ রয়েছে। তাছাড়া আগে যারা চিহ্নিত হয়েছিলেন, তারা সবাই স্থিতিশীল রয়েছেন’, যোগ করেন ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘এই ৪৪ জনের মধ্যে মোট সাতজনের সংক্রমণের উপস্থিতি আর ছিল না, গত ২৪ ঘণ্টায় আরও চারজনের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ আর নেই। তার মানে ৪৪ জনের মধ্যে ১১ জন এরই মধ্যে সুস্থ হয়ে গেছেন। এর আগে পাঁচজনের কথা আমরা জানিয়েছিলাম, যারা আমাদের ছেড়ে চলে গেছেন। বাকিরা সবাই হাসপাতালে অথবা বাড়িতে আছেন। কারণ তাদের সবারই অসুস্থতার লেভেলটা মৃদ।’
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










