ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ২১:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মকে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজসেবার কাজ করতে হবে। তবেই না বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে। 

এ সময় তিনি মানবিকগুণাবলি জাগ্রত করে শিশুদের ছোটবেলা থেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।


আজ রোববার বিকেলে গণভবনে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্কাউটস্ এর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবনের অনুষ্ঠানে কয়েক হাজার গার্ল গাইডস ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের দশতলা ভবন এবং বাংলাদেশ স্কাউটস্ এর শতাব্দী ভবনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন।

স্কাউটিংসহ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই সংগঠনের কাজ মানুষের পাশে দাঁড়ানো। তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়ায়, সহায়তা করে। মানুষের জন্য কাজ করে।

প্রধানমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনে নতুন প্রজন্মই সবচেয়ে বড় শক্তি। এ সময় তিনি মাদক-সন্ত্রাস ও অনৈতিক কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান নতুন প্রজন্মকে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রমুখ।