নতুন বছরে সুখবর দিলেন দীঘি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের রয়েছে বিশেষ কদর। এই পরিচালকের হাতেই নির্মাণ হয়েছে কালজয়ী ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’র মতো সিনেমা। সাম্প্রতি নবাগত মন্দিরাকে নিয়ে বানিয়েছেন ‘কাজল রেখা’।
এরই মধ্যে নতুন ছবির কাজে যুক্ত হলেন সেলিম। নাম ‘গাঁইয়া’। এ ছবি অবশ্য পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য ছবি। এতে নায়িকা হিসেবে সেলিম বেছে নিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিকে।
বুধবার বঙ্গ’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দীঘি। এ সময় ফটোসেশনও সেরে নেন তারা। সেই মুহূর্তের ছবি দিয়ে ‘গাঁইয়া’ সংবাদ নিশ্চিত করেছেন তরুণ নায়িকা।
ছোটবেলা থেকেই গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণে কাজ করতে চাইতেন প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকার ছোটবেলার সেই স্বপ্নই পূরণ হয়েছে। প্রথমবারের মতো এই নির্মাতার হাত ধরে ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে অভিনয় করবেন তিনি।
এটি ডিজিটাল প্ল্যাটফরম বঙ্গর নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
এ বিষয়ে দীঘি বলেন, ‘আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গিয়াস উদ্দিন সেলিম স্যারের ছবিতে কাজ করব, এটা আমার জন্য বিশেষ পাওয়া।’
এই নায়িকা আরও বলেন, এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরও সিনেমায় সুযোগ পাব। এই ওয়েব ছবিটি বঙ্গর ‘লাভ স্টোরিজ’ সিরিজের। ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা বেশ কয়েকটি ভালোবাসার কনটেন্ট তৈরি করছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








