ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নতুন বছর কলকাতায় আসবেন কাজল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

কাজল।  ছবি: সংগৃহীত।

কাজল। ছবি: সংগৃহীত।

এমনিতেই কলকাতার সঙ্গে তার নাড়ীর টান। বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা তিনি। তবে কাজলের বেড়ে ওঠা গোটাটাই মুম্বই শহরে। বিয়ে করেছেন মরাঠি পরিবারে। যদিও কলকাতায় তার যাতায়াত লেগেই থাকে। প্রায় এ শহরে আসেন তিনি। কখনো কাজে, কখনো নিছক ঘুরতে।

শেষ, ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারের কলকাতায় এসেছিলেন তিনি। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন। কিন্তু নতুন বছরেই ফের কলকাতায় আসবেন কাজল। কোনও ঝটিকা সফর নয়, বরং একটা লম্বা সময় কলকাতায় থাকবেন তিনি।

বাঙালি হলেও এখনও পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার কলকাতায় কোনও বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই নিয়ে ধন্দ রয়েছে।

শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে ‘মা’। স্বামী অজয় দেবগনের প্রযোজনা। জানুয়ারির শেষের দিকে এ শহরে আসবেন অভিনেত্রী। যদিও তার আগে নভেম্বরে রেইকি করতে আসবে অভিনেত্রীর টিম। 

অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ ছবির শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই ছবিতে। শুটিং গত বছর শেষ হলেও ছবি মুক্তির দিন এখনও অজানা।