নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রধান নির্বাচন কমিশনার।
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড.নাসিমুল গনি জানান, সংসদ সদস্যরা দুই দফায় শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর সংবিধান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পৃথকভাবে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন।
এদিকে বিকেল ৪টায় রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন-এ অনুষ্ঠিত হবে এ শপথ অনুষ্ঠান।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখতে সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রীদের সরকারি বাসভবনের ব্যবস্থাও চূড়ান্ত পর্যায়ে।
আজ (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় মোট ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও বাসা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী সরকারি বাসভবনের ব্যবস্থাও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং একই দিনে নতুন সরকারের পথচলাও শুরু হচ্ছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











