নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নদী আমাদের জাতীয় সম্পদ। তাই নদীতে ময়লা, প্লাস্টিক ও পরিত্যক্ত বর্জ্য না ফেলে নদী দূষণ রোধ করতে হবে। নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে।
আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার পূর্ব একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ নদী পুনঃখননের কাজ চলছে।
রংপুর জেলপ্রশাসক মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ বক্তৃতা করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম অনুষ্ঠান সঞ্চালন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস। এ সময় তিনি পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের শিকার স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার্থে ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরিচালিত সরকারের একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
পরে তিনি পীরগঞ্জের মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।
স্পিকার বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে খোকা জন্মেছিলেন, তিনিই এই বাংলার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতা অক্ষুন্ন রাখতে প্রত্যেককে সচেষ্ট হতে হবে।
তিনি বলেন, জাতি হিসেবে আত্মমর্যাদা ও সগৌরবে মাথা তুলে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্পিকার এসময় মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একমাস ব্যাপী নারীদের মধ্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ২০ জন করে মোট ৩শ’ জনকে সেলাই ও ৩০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়াও স্পীকার পীরগঞ্জ পৌরসভার সোলার স্ট্রীট লাইট স্থাপন কার্যক্রম পরিদর্শন এবং পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী











