নবনির্মিত আ. লীগ কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪১ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেছেন। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার এই ভবন উদ্বোধন করা হয়।
আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত এই ১০ তলা ভবনের ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে দেন এবং ভবনের সামনে একটি চারাগাছ রোপণ করেন। এ সময় মোনাজাত করা হয়। পরে, প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অফিস ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
আট কাঠার ওপর নির্মিত ভবনটিতে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এখানে দলের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের সহযোগী সংগঠনের জন্য আলাদা কক্ষ রয়েছে।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ডিজিটাল লাইব্রেরী, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, নামাজের ঘর, বিশ্রাম কক্ষ, ডর্মিটরি, ক্যান্টিন ও লিফট রয়েছে।
ভবনের সামনে বড় করে ইস্পাতের অক্ষর দিয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা এবং এর পাশেই দলীয় প্রতীক নৌকা রয়েছে। ভবনের উপরে দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি মুর্যাল ছাড়াও মুক্তিযুদ্ধের এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণের মূর্যালও রয়েছে।
ভবনের সামনের দেয়ালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং দলের চারটি মূলনীতি লেখা খোদাই করে লেখা হয়েছে। ভবনের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্থায়ীভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে দলটির।
সূত্র জানিয়েছে, উদ্বোধনের পর দলের সকল সাংগঠনিক কার্যক্রম এখানেই হবে। তবে, নির্বাচনী প্রচারণা ও দলের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর কার্যক্রম দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে পরিচালিত হবে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







