ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২২:১৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ১৪২৬ বঙ্গাব্দের শেষ দিন আজ, সেই সঙ্গে বিদায় নিচ্ছে চৈত্র। আবহমান বাংলায় একে চৈত্রসংক্রান্তি দিন বলা হতো, একসময় বাংলা নববর্ষের চেয়েও আড়ম্বড়ে পালন করা হতো।

বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকতো নানা উৎসব- আনুষ্ঠানিক। সময়ের স্রোতে চৈত্র সংক্রান্তি ম্লান হয়ে বর্ষবরণই প্রধান হয়ে ওঠেছে। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্নরকম, ভয়াল করোনার হুমকিতে বর্ষবিদায় আর বর্ষবরণ কোনটাতেই থাকছে না কোনো আয়োজন।