নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি। এ ছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি থাকবে শীতের আমেজ। ঘন কুয়াশাও দেখা দিতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি আজ রোববার এই পূর্বাভাস দেয়। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক হয়।
অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছাদেকুল আলম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। ওই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। যার মধ্যে দুটি পরে গুরুত্বহীন হয়ে পড়লেও একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নেয়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই মাসের ১৫ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম। ঝড় হলে এর পরে হতে পারে। চলতি মাসের ১২ তারিখের পর থেকে শীতের আমেজ পাওয়া যেতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







