নভেম্বরের সেরা হতে পারলেন না নাহিদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের নভেম্বরের সেরা হতে পারলেন না বাংলাদেশের নারী ক্রিকেটার বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। নারী ক্যাটাগরিতে নভেম্বরের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস।
নভেম্বরের সেরা হবার দৌড়ে নারী ক্রিকেটাদের সংক্ষিপ্ত তালিকায় নাহিদার সাথে ছিলেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
পুরুষ ক্যাটাগরিতে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের সাথে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি ও নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন পারফরমেন্স করেছিলেন নাহিদা। তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। বোলিং গড় ছিলো ৪ দশমিক ৮১। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে ৪ ম্যাচে ৫ উইকেট নেন নাহিদা।
আর পুরুষ ক্যাটাগরিতে সেরা হওয়া ওয়ার্নার টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ১৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করেন ওয়ার্নার।
আর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রান করেছিলেন ওয়ার্নার। বিশ্বকাপে ৬৯ দশমিক ৬৬ গড় ও ১৫১ দশমিক ৪৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি।
নারীদের ক্যাটাগরিতে সেরা হওয়া ম্যাথিউস নভেম্বরে চার ওয়ানডেতে ১৪১ রান ও ৯ উইকেট নেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রথম ম্যাচে করেন ৫৭ রান ও ৩ উইকেট নেন তিনি। আর দ্বিতীয় ম্যাচেও পান ২৬ রানে চার উইকেট নেন ম্যাথিউস।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











