ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নভেম্বরে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে ১২-১৭ বছর বয়সীদের তালিকা পাঠানোর কথা রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন,তালিকা পেলেই নভেম্বর মাসেই ওই বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে।  বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফাইলোরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের কেনা ২১ কোটি টিকা প্রতি মাসেই আসছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্কুলশিক্ষার্থীদের সংখ্যা প্রায় দেড় কোটির মতো। তাদের জন্য প্রায় তিন কোটি টিকা লাগবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও রয়েছে। আমরা এখন অপেক্ষা করছি শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য। আর নিবন্ধটা আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে হবে। তাদের কাছে তালিকা আসলে তারাই সেটি দেখবে। নিবন্ধটা সম্পন্ন হলেই টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে।
তিনি বলেন, বুধবার দীবাগতরাতেও চীন থেকে ৫০ লাখ টিকা এসেছে। এ মাসে কোভিড ফ্যাসিলিটি থেকে টিকা আসছে। এছাড়া আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সব ঠিক থাকলে এ মাসেই আমরা তিন কোটি টিকা দিতে পারবো স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে। আমাদের কেনা টিকা যদি শিডিউল অনুযায়ী আসতে থাকে, তাহলে আশা করি প্রতি মাসেই তিন কোটির অধিক টিকা দিতে পারবো। এক মাসে সেটি চার কোটিও হতে পারে। 
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারদান জ্যাং রানা।