ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১২:০২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

নরওয়ের রাজধানী অসলোয় স্কুলে ছুরি নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেদারল্যান্ডসে বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত হওয়ার পরের দিন নরওয়ের রাজধানী অসলোয় একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। সেখানে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি।

এই হামলায় একজন শিক্ষকসহ চারজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হামলাকারীকে আটক করা হলেও উদ্দেশ্য কি ছিলো তা এখনো পরিস্কার নয়। আক্রান্ত চারজনই শহরের পূর্বদিকের ব্রিনসেং স্কুলের কর্মী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তবে আঘাত তেমন গুরুতর নয়। অসলো পুলিশের একজন কর্মকর্তা ভেন ক্রিশ্চিয়ান লাই বলেন, এ নিয়ে তদন্ত চলছে, কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে পুলিশকে ফোন করে হামলার কথা জানানো হয়। এর দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তবে স্কুল কর্তৃপক্ষ নরওয়ের সংবাদমাধ্যমকে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

-জেডসি