ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:৫৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

নাইজারে নির্বাচনের পর সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৪৬৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

নাইজারে নির্বাচনের পর সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৪৬৮

নাইজারে নির্বাচনের পর সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৪৬৮

নাইজারে এ সপ্তাহের গোড়ার দিকে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় কমপক্ষে দু’জন নিহত এবং ৪৬৮ জন গ্রেফতার হয়েছেন। নিহতদের মধ্যে ন্যাশনাল গার্ডের এক সদস্যও রয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলকাচে আলহাদা একথা জানান। খবর এএফপি’র।

রোববারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান রিনিউয়াল দলের প্রার্থী মহামান ওসমানের বিরুদ্ধে ৫৫.৭৫ শতাংশ ভোট পাওয়ায় নাইজারের গণতন্ত্র ও সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহামেদ বজৌমকে দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণার পর মঙ্গলবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান ৪৪.২৫ শতাংশ ভোট পান।

দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাদেশিক ফলাফল ঘোষণার পর থেকেই বিরোধী দলের সমর্থকরা নিয়ামি, জিন্দার ও দোসোতে সহিংস বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়।

আলহাদা সহিংসতা চলাকালে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধন করার খবরও নিশ্চিত করেছেন।