নাইজেরিয়ার স্কুল থেকে ১৩৬ শিশুসহ ৩ শিক্ষককে অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি ইসলামিক স্কুল থেকে ৩ শিক্ষকসহ ১৩৬ শিশুকে অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা। গত রোববার এই ঘটনা ঘটলেও প্রশাসন ও স্কুলটির মালিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার।
গত রোববার নাইজারের সালিহু তানকো ইসলামিক স্কুলে একদল বন্দুকধারী দুষ্কৃতিকারী হামলা করে এবং ৩ শিক্ষকসহ ১৩৬ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। তারা মোটর সাইকেলে করে এসেছিল। অপহরণের সময় স্কুলের একজন কর্মচারী বাধা দিতে এলে তাকে হত্যা করে দুষ্কৃতিকারীরা।
সালিহু তানকো ইসলামিক স্কুলটির স্বত্ত্বাধিকারী ওমর ইদ্রিস মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, অপহৃত শিক্ষার্থীদের সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ, এখন পর্যন্ত ১৩৬ জন শিশুর অভিভাবক তাদের সন্তানদের অপহৃত হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
‘আমরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি এবং অপহৃত শিশুদের প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করছি।’ এপিকে বলেন উমর ইদ্রিস।
আশিরু আদামু ইদ্রিসা নামের এক অভিভাবক সাংবাদিকদের জানিয়েছেন, তার তিন মেয়েকে চোখের সামনেই অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এদের মধ্যে সবচেয়ে ছোটজনের বয়স মাত্র ৫ বছর।
ইদ্রিসা বলেন, ‘যা ঘটেছে, তা এক কথায় বর্ণনাতীত। আমার চোখের সামনেই আমার মেয়েদের অপরহণ করে নিয়ে গেছে তারা।’
ওমর ইদ্রিস জানান, তার স্কুলে ৩ বছর বয়স থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভর্তি করা হয়। তিনি আরও জানান, অপহরণের পর তাদের নিয়ে স্কুল ত্যাগের আগে ৩ থেকে ৪ বছর বয়সী ১১ শিশুকে ছেড়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। কারণ, তারা এতই ছোট যে ঠিকমতো হাঁটতেও শেখেনি।
স্থানীয় সশস্ত্র দলগুলো প্রতিনিয়ত উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার গ্রামে লুটপাট, গবাদিপশু চুরি এবং মানুষকে জিম্মি করে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত সাত শতাধিক শিশু ও শিক্ষার্থী মুক্তিপণের জন্য অপহরণের শিকার হয়েছে।
রাজ্যের সহকারী গভর্নর আল আহমেদ মোহাম্মেদ কেতসো বলেন, নিরাপত্তা সংস্থাগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তিনি আরও বলেন, অপরাধীদের মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনীর আরও অস্ত্রশস্ত্র প্রয়োজন।
অপহৃত শিশুদের উদ্ধারের বিষয়ে মোহাম্মেদ কেতসো বলেন, ‘অপহৃত শিশুদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ সূত্র : এপি
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










