নাইজেরিয়ায় ‘বেবি ফ্যাক্টরি’ থেকে ১৯ নারী-শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নাইজেরিয়ায় ‘বেবি ফ্যাক্টরি’ থেকে নারী ও শিশুসহ ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। শুনতে অবাক লাগলেও সত্যটা এমনই। নাইজেরিয়ায় শিশু বিক্রির কারখানার অনুসন্ধান পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে নাইজেরিয়ায় নারী ও কিশোরীদের অপহরণের পর গর্ভধারণে বাধ্য করা হয়। পরে সে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে বিক্রি করে দেয়া হয়।
নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে এমন একটি কারখানা থেকে ১৯ নারী ও শিশু উদ্ধার করা হয়েছে। চাকরিসহ নানা ধরণের প্রলোভন দেখিয়ে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১৫-২৮ বছরের মেয়েদের লাগোসে নিয়ে আসে একটি চক্র।
পরে তাদের বন্দি রেখে অবৈধ গর্ভধারণে বাধ্য করা হয়। পুলিশ বলছে, সন্দেহভাজন চক্রটি জোরপূর্বক গর্ভধারণের জন্য অধিকাংশ তরুণীকে অপহরণ করে থাকে।
স্থানীয় মেয়েদের গৃহপরিচারিকার কাজের প্রলোভন দেখিয়েও নিয়ে আসা হয় দেশের পূর্বাঞ্চলের ‘বেবি ফ্যাক্টরি’তে ।
শিশু জন্মের পর তাদের চড়াদামে বিক্রি করে থাকে চক্রের সদস্যরা। স্থানীয় মুদ্রায় একজন ছেলেশিশুর জন্য পাঁচ লাখ এবং মেয়ে শিশুর জন্য তিন লাখ পর্যন্ত দাম ওঠে যা বাংলাদেশের টাকায় যথাক্রমে দেড় লাখ ও ৮০ হাজার টাকা। পূর্বাঞ্চলের স্থানীয় জনগণ এসব ‘বেবি ফ্যাক্টরি’ বিষয়ে অবগত আছে। সূত্র: বিবিসি
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










