ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:০২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

নাফ নদী থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদী থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার নাফ নদীর একই পয়েন্ট থেকে ১ রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২৫ আগস্টের পর থেকে ১০৯ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলো।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দিন খান জানান, শনিবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।