ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৮:১০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

নারদ মামলা: মমতার হলফনামা জমা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিতে কলকাতা হাই কোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
গত ৯ জুন এই মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা নেওয়ার জন্য হাই কোর্টে আবেদন করেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন জানিয়েছিলেন, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হল না।
এর পরই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই হলফনামা জমা নিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্টকে। আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ২৮ জুন হলফনামা জমা দেওয়ার আবেদন করতে পারবেন মমতা।