ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৪:১১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

নারীকে কুপিয়ে জখম করে জঙ্গলে ফেলে গেল দুর্বৃত্তরা

বরিশাল প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জঙ্গল থেকে এক নারীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়া কলেজসংলগ্ন একটি জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করা হয় বলে জানান বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান।

পুতুল (৪৮) নামে ওই নারীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুতুলের বিষয়ে এর বেশি কিছু এখনো জানা যায়নি।

ওসি মিজানুর রহমান জানান, জঙ্গলের পাশ দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় এক নারীর গোঙানির শব্দ পান। জঙ্গলের ভেতরে গিয়ে তারা এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

আহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে করা আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।