নারীকে হেনস্থা, নজরদারিতে দিল্লির ক্রিকেটাররা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি আইপিএলে টানা পাঁচ হারের পর সর্বশেষ দুই ম্যাচে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। তবে মাঠে স্বস্তি ফিরলেও মাঠের বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দিল্লি শিবিরে। দিন কয়েক আগে ম্যাচ শেষে পার্টিতে এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার। এবার দলে শৃঙ্খলা বজায় রাখতে এবং ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তাই ক্রিকেটারদের জন্য নতুন ‘কোড অফ কনডাক্ট’ বা নিয়মনীতি চালু করল টিম ম্যানেজমেন্ট। এমনই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
নতুন নিয়মে দিল্লির পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের তরফে ওয়ার্নারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাত দশটার পর কাউকে নিজের রুমে নেওয়া যাবে না। এছাড়া একান্তই যদি অতিথি বা পরিচিত কারও সঙ্গে দেখা করতে হয় তাহলে হোটেলের কফিশপে অথবা রেস্তোরাঁয় বসে কথা বলতে হবে।
দিল্লির ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাতে কোনো ক্রিকেটার হোটেলের বাইরে অন্য কোথাও যেতে চাইলে তার জন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করেন তা হলে সেই ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিলও করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে আইপিএলের নিয়ম অনুযায়ী, দিল্লি টিমের পক্ষ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বান্ধবী এবং স্ত্রীকে দলের সঙ্গে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারকেই তার বান্ধবী বা স্ত্রীর ভ্রমণের যাবতীয় খরচ বহন করতে হবে। এখানেই শেষ নয়, টিম হোটেলে স্ত্রী এবং বান্ধবী বা অন্য অতিথি আসার আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রাখতে হবে ক্রিকেটারদের। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সচিত্র পরিচয়পত্রও টিম ম্যানেজমেন্টের কাছে জমা রাখতে হবে।
এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ক্রিকেটার উপস্থিত থাকতে না পারলে, আগে থেকে সেই ক্রিকেটারকে তার কারণ জানাতে হবে ম্যানেজমেন্টকে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




