নারীদের অধিকার রক্ষায় কাবুলে ফের নারীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নারীদের অধিকার রক্ষা ও সাবেক আফগান সেনা সদস্যদের খুঁজে খুঁজে হত্যার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। তবে তাদের সেই মিছিল বেশিদূর এগোতে দেয়নি তালেবান রক্ষী বাহিনী।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকার একটি মসজিদের সামনে জড়ো হন প্রায় ৩০ জন নারী। তারপর ‘ন্যায়বিচার, ন্যায়বিচার’ স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হতে থাকেন।
কিন্তু কয়েকশ মিটার যাওয়ার পরেই তাদের মিছিল থামিয়ে দেয় তালেবান রক্ষীবাহিনী। পাশাপাশি, যেসব সাংবাদিক নারীদের এই কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হয়েছিলেন তাদেরকে আটক করা হয়। যেসব ফটো সংবাদিক বিক্ষোভ কর্মসূচির ছবি তুলেছিলেন, তাদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সেসব ছবি মুছে তা ফেরত দেয় রক্ষী বাহিনীর সদস্যরা।আটক সাংবাদিকদেরও কিছু সময় পরে ছেড়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহস্যজনকভাবে দেশের তরুণেরা, বিশেষ করে সাবেক আফগান সেনাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। মিছিলে যোগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিক্ষোভে অংশ নেওয়া নায়েরা কোহিস্তানি নামের এক নারী বলেন, ‘আমি বিশ্বকে বলতে চাই, তারা তালেবানকে হত্যা বন্ধ করতে বলুক। আমরা স্বাধীনতা চাই। আমরা বিচার চাই। আমরা মানবাধিকার চাই। নারীর অধিকার মানেই মানবাধিকার। আমাদের অবশ্যই অধিকার রক্ষা করতে হবে।’
গত আগস্টে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ছোট-বড় বিক্ষোভ হয়ে আসছে।
এদিকে, একই দিন কাবুলের অন্যপ্রান্তে নারীদের শিক্ষা ও কাজের অধিকার চেয়ে আর একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলটিও ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে রক্ষীবাহিনী।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










