নারীদের কাপড় খুলে তল্লাশি, মামলা দায়ের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
কাতারের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অস্ট্রেলিয়ার ১৩ জন নারী। তাদের অভিযোগ, দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে কাপড় খুলে তল্লাশি করা হয়। যদিও এক বছরের বেশি সময় আগের এ ঘটনায় কাতার সরকার অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চেয়েছে, তবুও মামলা করেছেন ভুক্তভোগী নারীরা।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর কাতারের দোহা বিমানবন্দরের একটি আবর্জনার বিনে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার হয়।
এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সন্দেহবশত দেশটির রাষ্ট্রীয় বিমানসংস্থা কাতার এয়ারওয়েজে আসা ১৮ জন নারী যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে খোলা পরিবেশে নার্সের তত্ত্বাবধানে কাপড় খুলে তল্লাশি চালায়। তাদের মধ্যে ২ জন ব্রিটিশ এবং বাকি ১৬ জন নারী অস্ট্রেলীয়।
ভুক্তভোগী নারীরা জানান, পাঁচ মিনিট ধরে পরীক্ষা করে দেখার পর সন্দেহজনক কিছু না পাওয়ায় তাদেরকে ফের বিমানে নিয়ে আসা হয়।
দেশে ফিরে ঘটনার বিষয়ে তাদেরকে তল্লাশির আগে কিছু জানানো হয়নি এবং অনুমতি ছাড়া জোরপূর্বক তাদের সঙ্গে এমন আচরণ করা হয় বলে অভিযোগ জানান ওই নারীরা।
এ ঘটনায় কাতারের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ। পরিস্থিতি সামলাতে অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চান কাতারের প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আবদুলআজিজ আল থানি। পরে এ ঘটনায় দায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করে কারাগারে পাঠায় কাতার সরকার।
তবুও কেন মামলা করা হলো-এমন প্রশ্নে ওই নারীদের আইনজীবী ড্যামিয়েন স্টারজাকার বলেন, ‘আমার মক্কেলরা জানিয়েছেন, তারা যখন কাতার সরকারের কাছে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন, (কাতার) সরকার কোনো উত্তর দেয়নি। তারা চান, কাতারের সরকার যেন এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয়- ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা আর ঘটবে না।’
সূত্র: বিবিসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











