ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:৩০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ পিএম, ১৪ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই দুটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ও ইউরিনারি ক্যান্সার, পঙ্গুত্বের ইউনিট ও ডেলিভারি ইউনিট থাকবে। 

আজ রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১০০০ হাজার বেডের ২০টি হাসপাতাল হবে। যেখানে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং ৪টি হেলিকপ্টার থাকবে যাতে করে জরুরি রোগীদের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য সেক্টরে বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করছেন। মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। এক লাখ স্বাস্থকর্মী নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ৮০ হাজার হবে নারী থাকবেন। ঘরে ঘরে মেশিন নিয়ে গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর হামের প্রকোপ বেড়ে যায়। বিগত স্বৈরাচার এবং অদক্ষ অন্তবর্তীকালীন সরকার দেশের টিকা কার্যক্রম পর্যাপ্ত স্টক রেখে যায়নি। ভিটামিন ট্যাবলেট জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ছিল না। আমরা একটা বিপর্যস্ত রাজনৈতিক এবং স্বাস্থগত পরিস্থিতির মধ্যে ক্ষমতা গ্রহণ করি। কিন্তু আমাদের একটাই সাহস প্রধানমন্ত্রী আমাদের পথপদর্শক। উনার সুদক্ষ নেতৃত্বে আমরা ভয়ের পরিবর্তে সাহস নিয়ে এগিয়ে গিয়েছি। উনার নেতৃত্বে আমরা পর্যান্ত পরিমাণে হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, সকলেই জানে বাজেট টাকার হিসাব নিকাশ। কিন্তু এবার প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন শুধু টাকা না, কীভাবে দেশটাকে উন্নত করা যাবে। কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে। জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য কেবল স্বাস্থখাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।