নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক বৃত্তি বাড়াতে যুক্তরাজ্যকে আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
যুক্তরাজ্যে বাংলাদেশের নারীদের ভিসা ও দক্ষতা বৃদ্ধিমূলক বৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার কুইন এলিজাবেথ সেন্টারে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টার লর্ড তারিক আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি যুক্তরাজ্যের নবগঠিত সরকারের স্টুডেন্ট ভিসা কমানোর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বাংলাদেশের নারীদের ভিসা ও দক্ষতা বৃদ্ধিমূলক বৃত্তি বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এর ফলে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের মেয়েদের চাকরির অধিকতর সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী ইন্দিরা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে যৌথ অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে লর্ড তারিক বাংলাদেশের নারীদের ভিসা ও বৃত্তি বাড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী রানী এলিজাবেথের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রয়াত রানীর রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান করেন।
প্রতিমন্ত্রী ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সুসম্পর্ককে আরও অধিক উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত `প্রিভেন্টিং সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট ইনিশিয়েটিভ কনফারেন্স (পিএসভিআই) ২০২২` - এ যোগ দিতে দেশটি সফরে রয়েছেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











