নারীদের ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
আফগানিস্তানে ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণের ক্ষেত্রে নিধেষাজ্ঞা আরোপ করেছে তালেবান। রোববার তালেবান জানায়, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় ছাড়া নারীরা দূরে কোথাও যেতে পারবেন না। এমনকি পুরুষ সঙ্গী না থাকলে স্বল্প দূরত্বে যাওয়ার ক্ষেত্রেও নারীদের যানবাহন ব্যবহার করতে দেওয়া হবে না বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
তালেবানের আন্তর্বর্তী সরকারের নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকায় শুধু ইসলামিক হিজাব পরিহিত নারীদের যানবাহনে ওঠানোর ব্যাপারে সব গাড়ির মালিককে আহ্বান জানানো হয়েছে।
নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির রোববার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ৭২ কিলোমিটারের (৪৫ মাইল) বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে নারীদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য না থাকলে তাকে যানবাহনে তোলা যাবে না। এই পরিবারের সদস্যটি পুরুষ হতে হবে বলেও সুনির্দিষ্ট করে দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্দেশনা প্রচার করা হয়েছে। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনীত নাটক ও বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশের সপ্তাহখানেকের মধ্যে নতুন এই নির্দেশনা জারি করা হলো।
টেলিভিশনের নারী সংবাদিকদেরও পর্দায় উপস্থিত হওয়ার সময় হিজাব পরার নির্দেশনা দিয়েছে নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া যানবাহনে চলাচলের সময় গান না বাজানোরও আহ্বান জানানো হয়েছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











