নারীদের ভয়কে জয় করার প্রেরণা যোগাচ্ছেন বাইবানু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
প্রথম মরক্কোর নাগরিক হিসেবে বিশ্বের বিভিন্ন মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গে আরোহণ করতে যাচ্ছেন বুশরা বাইবানু। অসীম সাহসী এই নারী এর মাধ্যমে নতুন প্রজন্মের নারীদেরকে ‘আত্মবিশ্বাসী হতে সাহস যোগাতে’ চান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
৪৯ বছর বয়সী বাইবানু বলেন, ‘ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের বলে আপনি সেখানে পৌঁছতে পারবেন।’
কয়েক সপ্তাহ আগে তিনি এন্টার্কটিকার মাউন ভিনসনের শীর্ষে আরোহণ করেন। আট বছর চেষ্টা চালিয়ে বাইবানু ৪ হাজার ৮৯৭ মিটার পর্বতটির শীর্ষে আরোহণ করেন। এই সময়ে বাইবানু বিশ্বের প্রতিটি মহাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গে আহরণের জন্য বিশ্ব ভ্রমণ করেন।
তার বাড়ি মরক্কোর রাজধানীর পার্শ্ববর্তী সালেতে। তিনি বলেন, ‘একজন মরোক্কান ও নারী হিসেবে আমি গর্বিত।’ শিরোপাগুলো তার বাড়ির বৈঠকখানায় শোভা পাচ্ছে।
ভিনসনের শীর্ষে উঠে বাইবানু তার দেশের পতাকা উত্তলন করেন। তখন সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
১ জানুয়ারি পর্বত জয় করার পর ইউএন উইম্যান মাগরেব টুইটারে জানান, ‘ভিনসন জয় করার পর বাইবানু নারী ও শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তার সমর্থন অব্যহত রাখবেন।’
মাথায় হিজাব ও কালো রঙের শার্ট পরিহিতা বাইবানু পর্বতকে ‘একটি দারুন বিদ্যালয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, পর্বতগুলো আমাকে ‘অদম্য সাহস, আশা, অধ্যবসায়, দৃঢ় সংকল্প ও নন্ম্রতার’ শিক্ষা দিয়েছে।
বাইবানু একজন সরকারি প্রকৌশলী।সাতটি পর্বতশৃঙ্গ আরোহণের খরচ বাবদ তার সাথে ছিল ২০ লাখ দিরহাম । তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পর্বতারোহণের ব্যাপারে কথা বলেন।
তিনি মরক্কোর পর্বত পর্যটন উন্নয়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বিশেষত তুবকাল ন্যাশনাল পার্কের উন্নয়নে ও নিরাপত্তা বাড়াতে কাজ করে যাচ্ছেন।
গত ডিসেম্বরে মরক্কোতে পর্বতারোহণ করতে এসে দুই স্ক্যান্ডিনেভিয়ান নারী খুন হয়। আমার দেশ এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না। এই হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমার দেশ শান্তি ও সহিষ্ণুতার দেশ।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











